Tuesday, January 27, 2015

বন্ধুত্ব সম্পর্কে বিখ্যাত ব্যক্তিদের উক্তি

  • নিয়তি তোমার আত্মীয় বেছে দেয়, আর তুমি বেছে নাও তোমার বন্ধু।
    জ্যাক দেলিল [১৭৩৮- ১৮১৩], ফরাসী কবি
  • একজন বিশ্বাসী বন্ধু দশ হাজার আত্মীয়ের সমান।
    ইউরিপিদিস [গ্রীক নাট্যকার]
  • বন্ধত্ব একমাত্র সিমেন্ট যা সবসময় পৃথিবীকে একত্র রাখতে পারবে।
    উইড্রো উইলসন
  • যদি তুমি মানুষকে বিচার করতে যাও তাহলে ভালবাসার সময় পাবে না।
    মাদার তেরেসা
  • দুঃখ নিজেই নিজের খেয়াল রাখতে পারে, কিন্তু আনন্দের পুরোটা উপভোগ করতে চাইলে অবশ্যই তোমাকে তা কারো সঙ্গে ভাগ করে নিতে হবে।
    মার্ক টোয়েন
  • কখনো কোন বন্ধুকে আঘাত করো না, এমনকি ঠাট্টা করেও না।
    সিসেরো
  • কোন মানুষই অপ্রয়োজনীয় নয় যতোক্ষন তার একটিও বন্ধু আছে।
    রবার্ট লুই স্টিভেন্স
  • সর্বোৎকৃষ্ট আয়না হলো একজন পুরনো বন্ধু।
    জর্জ হার্বাট
  • বন্ধু কি? এক আত্মার দুইটি শরীর।
    এরিস্টটল
  • বন্ধুদের মধ্যে সবকিছুতেই একতা থাকে।
    প্লেটো
  • আমার বন্ধুর জন্যে সবচেয়ে বেশি যা করতে পারি তা হলে শুধু বন্ধু হয়ে থাকা। তাকে দেয়ার মতো কোন সম্পদ আমার নেই। সে যদি জানে যে আমি তাকে ভালবেসেই সুখী, সে আর কোন পুরস্কারই চাইবে না। এক্ষেত্রে বন্ধুত্ব কি স্বর্গীয় নয়।
    হেনরি ডেভিড থিওরো
  • অন্ধকারে একজন বন্ধুর সঙ্গে হাঁটা আলোতে একা হাঁটার চেয়ে ভালো।
    হেলেন কিলার
  • আহ্, কী ভালোই না লাগে – পুরনো বন্ধুর হাত।

Sunday, January 4, 2015

ভারতে পাওয়া গেলো উড়ন্ত সাপ

২০১৩ সালের পর আবার উড়ন্ত সাপের দেখা পাওয়া গেলো ভারতে। অন্ধ্র প্রদেশের সিশাচলম জঙ্গলে এই সাপের দেখা মিললো এবার।
ভারতীয় বন দপ্তরের কর্মকর্তা ও গবেষকরা জানিয়েছেন, এই সাপের জন্মস্থান শ্রীলঙ্কায়। উড়ন্ত সাপ মূলত শুষ্ক নিচু জমিতে দেখা যায় বলে জানিয়েছেন তারা। এই সাপের প্রজনন ও বংশ বিস্তারের জন্য শ্রীলঙ্কার আবহাওয়া উপযুক্ত।
অন্ধ্র প্রদেশের চিত্তুর জেলার সিশাচলম রিজার্ভ ফরেস্টের আবহাওয়া শ্রীলঙ্কার মতো অনুকূল হওয়ায় দুর্লভ প্রজাতির এই সাপের দেখা পাওয়া গেছে বলে জানিয়েছেন গবেষকরা। এর আগে চালামার জঙ্গলে ২০১৩ সালে এই উড়ন্ত সাপের দেখা পাওয়া গিয়েছিলো।
বিজ্ঞানীরা জানিয়েছেন, ভারতের সিশাচলম জঙ্গলে বিপুল জীববৈচিত্রের সন্ধান মিলতে পারে। অন্তত উড়ন্ত সাপের দেখা পাওয়া সেটাই প্রমাণ করে।
সম্প্রতি বনের কয়েকটি ক্যামেরায় উড়ন্ত সাপের বেশ কয়েকটি ছবি ধরা পড়েছে। অন্যান্য সরীসৃপের মতো উড়ন্ত সাপকে চিহ্নিত করা এতো সহজ নয় বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।